১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে ১০ হাজার নারীর শোডাউন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০৪ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার,

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল শোডাউন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার সকালে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ শেষে ১০ হাজারেরও বেশি নারীর অংশগ্রহণে মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎সমাবেশে সভাপতিত্ব করেন শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি। এতে বক্তব্য দেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

‎বক্তারা আমিরে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন। সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে ১০ হাজার নারীর শোডাউন

আপডেট সময় ১২:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬