০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

‎স্যান্ডেলের ভেতরে লুকানো ১৫০০ ইয়াবা, বগুড়ায় আটক ১ ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

বগুড়ার শাহজাহানপুরে অভিনব কৌশলে স্যান্ডেলের সোলের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎রবিবার (৩ মে ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

‎এ সময় বাসের একটি সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ ও পরিহিত স্যান্ডেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো দুইটি প্যাকেটে স্যান্ডেলের সোলের ভেতরে রাখা ছিল।

‎গ্রেফতার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০), তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১৫০ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

‎‎ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর থানার পরিদর্শক মো. সামসুল আলম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

‎ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎স্যান্ডেলের ভেতরে লুকানো ১৫০০ ইয়াবা, বগুড়ায় আটক ১ ‎

আপডেট সময় ১২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬