০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান ‎মানববন্ধনে স্ত্রীর ভারী কান্না ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হদিস না মেলায় অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী-সন্তানরা। স্বামীর ফিরে আসার আকুতি আর দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন। তাকে ঘিরে স্বজন ও এলাকাবাসীর আবেগঘন উপস্থিতিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ মোখলেছার রহমান ফোকাস সোসাইটি বাংলাদেশ এর বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন।

‎পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে মোখলেছার রহমান নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

‎মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটি ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”

‎মানববন্ধন শেষে স্বজনদের কান্না আর শিশুদের নির্বাক অপেক্ষা উপস্থিত মানুষের হৃদয় স্পর্শ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান ‎মানববন্ধনে স্ত্রীর ভারী কান্না ‎

আপডেট সময় ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬