বগুড়ায় আদি এগ্রো ফুড অ্যান্ড বেভারেজের শুভ উদ্বোধন
- আপডেট সময় ০৫:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
এগ্রো ফুড অ্যান্ড বেভারেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় বগুড়া সদর উপজেলার কালিতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, মহানগর ছাত্রদলের সভাপতি রাঙ্গা এবং মহানগর ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম খাদেমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের নতুন উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

