০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নকল অনলাইন পেইজ খুলে প্রতারণা, বগুড়ায় দুই লাখ টাকা জরিমানা 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার,

‎বগুড়া শহরের কলোনী বাজার এলাকায় নকল অনলাইন পেইজ খুলে ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে শহরের লতিফপুর মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

‎অভিযানে জানা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করে আসছিলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা পণ্য তৈরি ও বিক্রি করছিল।

‎এছাড়াও জনপ্রিয় “আশ-শিফা” ব্র্যান্ডের ব্যথানাশক তেলের নকল পণ্য “আশ-শিফা প্লাস” নামে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই অনুমোদন বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন ছিল না।

‎ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম কিনে নিজস্ব লেবেল লাগিয়ে অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিল।

‎এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল “আশ-শিফা” ব্র্যান্ডের তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নকল অনলাইন পেইজ খুলে প্রতারণা, বগুড়ায় দুই লাখ টাকা জরিমানা 

আপডেট সময় ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬