০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বগুড়ায় ১০০ নারীর মাঝে আর্থিক অনুদান বিতরণ ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার,

বগুড়ায় ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। কর্মসূচির আয়োজন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানু।

‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় তৃণমূল নেতাকর্মী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেন। তাঁর পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান পেয়ে উপকারভোগীরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

‎তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দলের পক্ষ থেকে কুরবানির ব্যবস্থাও করা হয়েছে। কুরবানির মাংস দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিতরণ করা হবে। মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে বিএনপি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্থিক সহায়তার মাধ্যমে নারীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

‎এ সময় দলীয় নেতাকর্মী, নারী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ১০০ নারীর মাঝে আর্থিক অনুদান বিতরণ ‎

আপডেট সময় ০১:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬