১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

বগুড়ায় বাজুসের দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান রাতুল, জেনারেল সেক্রেটারি বাবু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

0-4160x1872-0-0#

স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বর্ণ মহল জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. মতলেবুর রহমান রাতুল। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পানা জুয়েলার্সের মো. পানা মিয়া

সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাইফা জুয়েলার্সের এম. এ. রাশেদ। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তাজকিয়া জুয়েলার্সের মো. তাজুল ইসলাম

ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসানমনির হোসেন

জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ আল আমিন জুয়েলার্সের মো. ফিরোজ আহমেদ বাবু। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেন আল জারিফ জুয়েলার্সের আহমেদ আলী (শেখ ডালিম)

জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন—ভাই ভাই জুয়েলার্সের মো. ফরিদ মাহমুদ, নিউ রিমা জুয়েলার্সের আবু সাহান রাশেদ এবং হিরু জুয়েলার্সের মো. মোশারফ হোসেন হিরু। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নিউ নূর মহল জুয়েলার্সের মো. তাজ উদ্দিন আহমেদ সুমন

এছাড়া কোষাধ্যক্ষ পদে একজন এবং কার্যনির্বাহী কমিটির এক্সিকিউটিভ পদে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন মো. জাকির হোসেন, রাজিব হোসেন, খাজা মিয়া, পিয়াস, আবু রায়হান, প্রান্ত ও হিরাসহ অন্যান্যরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জুয়েলারি ব্যবসার নিরাপত্তা ও উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে তাঁদের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজুস বগুড়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় বাজুসের দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান রাতুল, জেনারেল সেক্রেটারি বাবু

আপডেট সময় ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬