ব্রেকিং নিউজ ::
সোনাতলায় হত্যা মামলায় কিশোর হেফাজতে, মাকে হত্যাচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে হত্যা মামলার আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে হেফাজতে নিয়েছে এবং মাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোনাতলা থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মো. হানিফ (১৬)-কে হেফাজতে নেওয়া হয়। সে সোনাতলা উপজেলার দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত রাশেদের ছেলে।
অপরদিকে, মাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলার আসামি মো. আবু রায়হান ওরফে রাসেল (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাতলা থানার ঠাকুরপাড়া গ্রামের মো. মুংলু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, হেফাজতে নেওয়া কিশোর ও গ্রেপ্তার করা আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :











