০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

‎বগুড়ায় মসলা ব্যবসায়ীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রাজাবাজার ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

‎বগুড়া জেলা মসলা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাজাবাজার মসলা ব্যবসায়ী ও ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুমন সিং, মহানগর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, বগুড়া জেলা মসলা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক আলহাজ মহিদুর রহমান শনম, সাংগঠনিক সম্পাদক সোহাগসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ আলী তুষার, মোহাম্মদ আলী আহমেদ, এনামুল ও আনোয়ার হোসেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজাবাজার মসলা ব্যবসায়ী দল ১-০ গোলের ব্যবধানে ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলাটি ঘিরে ব্যবসায়ী ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎বগুড়ায় মসলা ব্যবসায়ীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রাজাবাজার ‎

আপডেট সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬