১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আদমদিঘী গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হলেন আলিফ মাহমুদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

‎‎বগুড়ার আদমদিঘী উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মোঃ আলিফ মাহমুদকে উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

‎গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে আদমদিঘী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বগুড়া-০৬৯)-এর কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। এরই অংশ হিসেবে আলিফ মাহমুদকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎‎সংগঠনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলেন, “গৃহ নির্মাণ শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আলিফ মাহমুদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।

‎নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মোঃ আলিফ মাহমুদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব এবং শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে আদমদিঘী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শ্রমিকদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদমদিঘী গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হলেন আলিফ মাহমুদ

আপডেট সময় ০২:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬