বিএনপির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
বগুড়ায় অসহায় ও শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ও শহর মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের দফতর সম্পাদক অ্যাডভোকেট সোহেলী খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুল আলম টিটু, সাবেক সভাপতি, ১১নং ওয়ার্ড যুবদল; ১১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক বেবি বেগম; ১০নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আকতার; ১১নং ওয়ার্ড মহিলা দলের সহ-সভাপতি রাশেদা; ১২নং ওয়ার্ড মহিলা দলের সহ-সভাপতি হামিদা বানু; যুগ্ম সাধারণ সম্পাদক দুলালী বেগম; ১১নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লায়লা।
এছাড়াও উপস্থিত ছিলেন নাছিমা, শাহিনুর, সাবিনা, জেসমিন, লাভলি, আমেনা, সালমা, কণা, জাকিয়া, শিল্পী, রূপবান, হোসনেআরা, বাণী, রওশনআরা, ফাতেমা, আঙ্গুর, মিম, হাসনা, রত্না, সালমা, বিউটি, হোসনেরা, মল্লিকা, মরিয়ম, অলোকা, অষ্টমী, জান্নাতি, রজনী, কোহিনূরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।











