বগুড়া সদর-৬ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা জোরদার
- আপডেট সময় ০৩:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৭২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশার ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ প্রচারণায় নেতৃত্ব দেন থানা তাঁতি দলের সহ-সভাপতি মাফুজার রহমান মাফু।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাব বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান প্রামাণিক, কৃষকদল নেতা ও সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আমিনুল ইসলাম প্রিন্স এবং ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা রাঙ্গা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।
এ সময় আরও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণাকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।











