বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে জামায়াতের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
- আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে জামায়াতের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
স্টাফ রিপোর্টার,
গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার এবং আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৩টায় বগুড়ার টিএমএসএস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বগুড়া-৬ আসনের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











