বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষের পক্ষে বিএনপির জোরালো প্রচারণা
- আপডেট সময় ১০:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
ধানের শীষ প্রতীকের সমর্থনে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজ্জুমান বানু বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দলীয় প্রার্থীর বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী, থানা তাঁতি দলের সহ-সভাপতি মাফুজার রহমান মাফু, এ্যাব বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা রাঙ্গাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন উপনির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।











