১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বগুড়ায় দৈনিক পুনরুত্থান পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় দৈনিক পুনরুত্থান পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​মাল্টিমিডিয়া রিপোর্টার,

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এজেন্টদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘পুনরুত্থান’। গত বুধবার (৪ মার্চ) বগুড়ার একটি স্থানীয় মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দৈনিক পুনরুত্থান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন,সাংবাদিক ও কবি এইচ আলিম, দৈনিক মানবজমিন-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক পুনরুত্থান’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি।

​ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, সংবাদপত্রের প্রসারে সাংবাদিক ও এজেন্টদের মেলবন্ধন অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক পুনরুত্থান পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে পুনরুত্থান পত্রিকার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীসহ প্রায় দুই শতাধিক সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এজেন্ট উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং পত্রিকার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় দৈনিক পুনরুত্থান পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬