বগুড়ায় পুলিশের শীর্ষ পদে রদবদল নতুন এসপি মির্জা সায়েম মাহমুদ
- আপডেট সময় ১০:২১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
বগুড়ায় পুলিশের শীর্ষ পদে রদবদল নতুন এসপি মির্জা সায়েম মাহমুদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া জেলার পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছে। এতে জেলার বর্তমান পুলিশ সুপারকে বদলি এবং নতুন পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) পুলিশ-১ শাখার উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত আদেশে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১০ জন কর্মকর্তাকে জনস্বার্থে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার বিদায়ী পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম-সেবা—বর্তমানে বগুড়ায় কর্মরত—তাকে পুলিশ সুপার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।
অন্যদিকে, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-কে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি খাগড়াছড়িতে দায়িত্ব পালন শেষে শিগগিরই বগুড়ায় যোগদান করবেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বদলির আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং খুব দ্রুত নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, বিদায়ী এসপি শাহাদাত হোসেন তার দায়িত্বকালীন সময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন এসপি মির্জা সায়েম মাহমুদের নেতৃত্বে বগুড়ায় আইনশৃঙ্ঙ্খলা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।











