০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

দুই কোটি ১০ লক্ষ টাকার ডাকাতি মামলার প্রধান আসামি বগুড়ায় গ্রেফতার ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার:

দুই কোটি ১০ লক্ষ টাকা ডাকাতির মামলার প্রধান আসামি ও ডাকাত দলের সর্দার মোঃ আশরাফ খা (৫০) কে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন গনেশপুর এলাকায় রুহুল আমীন (২৯)-এর বসতবাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। ডাকাতরা ঘরের ভেতরে ঢুকে বাদীর বাবা-মাকে হাত-পা বেঁধে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে নগদ ২ কোটি ১০ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমীন বাদী হয়ে ২৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে পাটকেলঘাটা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নং-০৯, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ)।
মামলার তদন্তের অংশ হিসেবে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত মোঃ আশরাফ খা গ্রেফতার এড়াতে বগুড়ায় আত্মগোপনে রয়েছে। পরে র‍্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারের সময় আশরাফ খার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল এবং নগদ ৬২ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার শিবপুর এলাকায়।

আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই কোটি ১০ লক্ষ টাকার ডাকাতি মামলার প্রধান আসামি বগুড়ায় গ্রেফতার ‎

আপডেট সময় ০১:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬