০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনি মাঠে বগুড়ায় থাকবে ২৪ প্লাটুন বিজিবি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার,

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া মহিলা কলেজে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

‎তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময় কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

লেফটেন্যান্ট কর্নেল আরেফুল ইসলাম মাসুম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ দুই জেলায় মোট ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে মোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত আছেন।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

তিনি আশ্বাস দেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বর্ডার গার্ড বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনি মাঠে বগুড়ায় থাকবে ২৪ প্লাটুন বিজিবি

আপডেট সময় ০৯:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬