বগুড়ায় যুবদল নেতা ইমরান হত্যা মামলা পুনর্জীবিত করার দাবি
- আপডেট সময় ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৭২ বার পড়া হয়েছে
মাল্টিমিডিয়া রিপোর্টার,
বগুড়ায় যুবদল নেতা ইমরান হত্যা মামলা পুনর্জীবিত করার দাবি এবং ইমরান কন্যাকে দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ কর্তৃক ল্যাপটপ উপহার।
দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এ্যাডঃ গহর আলী ভবনে বগুড়ার যুবদল নেতা ইমরান হত্যার মামলা পুনরজ্জীবিত করার দাবিতে এবং শহীদ ইমরান কন্যা মিমকে আউটসোর্সিং এর মাধ্যমে ইনকামের জন্য ল্যাপটপ উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতে পিপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি জনাব এ্যাড. আব্দুল বাসেদ।
দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের কেন্দ্র নির্বাহী কমিটির আহবায়ক আবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মতিন। উপস্থিত ছিলেন দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের বগুড়া জেলা আহ্বায়ক মেহেবুব হোসাইন নিঠু, সদস্য সুবিদ আলী জাদু, বগুড়া শহর যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খোকনসহ আইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের আইনজীবীগণ ও দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলার তৎকালীন সর্বোচ্চ জনপ্রিয় নেতা ইমরান প্রামানিক কে ফ্যাসিস্ট হয়না বাহিনী সশস্ত্র সন্ত্রাসীরা সিনেমাটিক স্টাইলে ২০১৩ সালে ২ ডিসেম্বর বগুড়া শহরের চক সূত্রাপুর নিজ বাসভবনে তার শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিশংসভাবে গুলি করে হারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করার অভিপ্রায়ে হত্যা করে।
আইন বিচার প্রশাসন পুলিশ সকল কিছু নিয়ন্ত্রিত থাকায়্ কোন বিচার পাইনি সেই শিশু কন্যা। আজ সে সাবালক হয়ে উক্ত মামলা রি ওপেন করবার আপিল করছে।দেশ প্রেমিক বাংলাদেশি পরিষদ তাকে সাবলম্বী হওয়ার জন্য আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাপটপ উপহার প্রদান করেন এবং তার পাশে আইনি সহায়তা এবং সামাজিক জাগরণ তৈরিতে ওয়াদাবদ্ধ।
প্রধান অতিথি ও কেন্দ্রীয় আহ্বায়ক উক্ত বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেহেতু তিনি বগুড়া সদর আসনে সংসদ সদস্য পদে ভোট প্রার্থী সেহেতু দেশ প্রেমিক যুবনেতা ইমরান হত্যার বিচার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।











