বগুড়ায় তিন শহীদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান
- আপডেট সময় ১২:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়ায় শনিবার সকাল সাড়ে ১০টায় নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে বগুড়ার প্রথম শহীদ সিয়াম শুভ, সর্বশেষ ও কনিষ্ঠ শহীদ রাতুল এবং শহীদ শিমুলের কবর জিয়ারত করেছেন গণপূর্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান।
এ সময় তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা আদিলুর রহমান বগুড়ার জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম ও টি আই (এডমিন) সালেকুজ্জামান খাঁন, উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান ও মা রোকেয়া বেগম, শহীদ শিমুলের বাবা মজিবুর রহমান ও তার সন্তান মো. সোয়াইব হোসাইন, শহীদ সিয়াম শুভর মা শাপলা খাতুন। উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন।











