বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১২১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউনুছ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ এবং এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি একেএম আহসান হাবীব নাফী।
এছাড়াও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।
কর্মশালার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন খান আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল আমিন।
কর্মশালায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।











