০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৯৭ বার পড়া হয়েছে

0-4160x1872-0-0#

‎শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মদিন উপলক্ষে বগুড়া শহর ১৪নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনা  এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

‎আজ সোমবার বিকেলে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়া এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শাহাজাদী লায়লা আঞ্জুমান বানু এবং সাধারণ সম্পাদক নাজমা আকতার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী হক,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রহিমা খাতুন মেরী,যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সোহেলী মাহমুদ, শহর মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, দপ্তর সম্পাদক মনা, শিউলী খাতুন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদুল হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ, ১৫নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া জাহান মৌ, বিএনপি নেতা লিপন আহমেদ, নজরুল, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সারোয়ার হোসেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

আপডেট সময় ০১:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬