১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভেজাল গুড় কারখানায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩২৯ বার পড়া হয়েছে

১০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস

বিশেষ প্রতিনিধি:
‎বগুড়া সদর উপজেলার ফাঁপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানকালে মোজাম্মেল মিয়া নামে এক ব্যবসায়ীর উৎপাদিত গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণের ঘটনাও ধরা পড়ে।

‎এ অপরাধে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানের সময় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন অভিযুক্ত ব্যবসায়ী।

‎অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর জনাব আব্দুল কাদের এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী জনাব শরিফুল ইসলাম। সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভেজাল গুড় কারখানায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান

আপডেট সময় ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬