০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বগুড়ায় ভাঙ্গারী দোকানে চোরাই সিলিন্ডার, মালিক সিরাজুল কারাগারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,
বগুড়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাস টার্মিনাল সংলগ্ন ‘সুজন এন্টারপ্রাইজ’ নামের ভাঙ্গারীর দোকান থেকে চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক মোঃ সিরাজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মৃত আঁকা মণ্ডলের ছেলে।

‎পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম দোকানে অভিযান চালায়। এ সময় দোকান থেকে মোট ৭টি চোরাই এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সিরাজুল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তবে সহযোগী আসামী পরান (৪৫) পালিয়ে যায়। তার পরিচয় গোপন করার অভিযোগও পাওয়া গেছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত সিলিন্ডারসমূহঃ নাভানা ব্র্যান্ড: ৩টি,BM ব্র্যান্ড: ১টি,Euro ব্র্যান্ড: ১টি,বসুন্ধরা ব্র্যান্ড: ১টি,অন্যান্য ব্র্যান্ড: ১টি

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিরাজুল স্বীকার করেন যে কমদামে চোরাই সিলিন্ডার কিনে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে মজুদ করেছিলেন। তবে কোনও বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পূর্বে শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর নং-২৯ (২৬ আগস্ট ২০২৫) এবং চার্জশিট নং-৩৬১ (২৯ নভেম্বর ২০১৫) সংক্রান্ত মামলার তথ্য পুলিশ নিশ্চিত করেছে।

বর্তমানে গ্রেফতারকৃত ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম জেল হাজতে রয়েছেন এবং পলাতক আসামী পরানকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ভাঙ্গারী দোকানে চোরাই সিলিন্ডার, মালিক সিরাজুল কারাগারে

আপডেট সময় ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫