বগুড়া সদর ভূমি অফিসে হোয়াটসঅ্যাপে অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম চালু
- আপডেট সময় ১২:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
রাজশাহী বিভাগের আট জেলার সদর উপজেলা ভূমি অফিসগুলোর আদলে বগুড়া সদর উপজেলায়ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চালু করা হয়েছে। এ উপলক্ষে একটি ব্যানার উন্মোচন করা হয়েছে।
বুধবার বগুড়া সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যানারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বগুড়া সদর পলাশ চন্দ্র সরকারসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রার্থীরা।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এখন সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে এবং দ্রুত নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। এতে করে সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।











