বগুড়ায় মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ও ইফতার মাহফিল
- আপডেট সময় ০১:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
বগুড়ায় মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার,
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বগুড়ায় এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে ডিএনসি বগুড়ার সম্মেলন কক্ষে “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রেজাউল হাসান রানু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ জিললুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোঃ শাহাদাত হোসেন, পরিদর্শক মোঃ সামসুল আলম এবং বগুড়ায় পরিচালিত ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি। এ থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে সহযোগিতা করে বগুড়ার আসক্তি পুনর্বাসন কেন্দ্রসমূহের সমন্বয় সংগঠন (আরকব)।













