০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে জামায়াতের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা ‎

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে জামায়াতের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

স্টাফ রিপোর্টার,

‎গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার এবং আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ বিকেল ৩টায় বগুড়ার টিএমএসএস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

‎সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

‎সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বগুড়া-৬ আসনের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।

‎সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে জামায়াতের ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা ‎

আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬