০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় শিশুখাদ্যে টেক্সটাইল রং ব্যবহার: আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার,

বগুড়া শহরে শিশুখাদ্যে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে ‘মেসার্স আবিদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের আটাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানের সময় আবিদ ট্রেডার্সে শিশুখাদ্য হিসেবে বাজারজাত করা তাল মিসরি উৎপাদনে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, নকল মোড়কে পণ্য বাজারজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের তথ্য উঠে আসে।
এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেন। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসনের সংশ্লিষ্ট বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় শিশুখাদ্যে টেক্সটাইল রং ব্যবহার: আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬