০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় শবে মেরাজ উপলক্ষে সিদ্দিকিয়া দরবার শরীফের দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

বগুড়ার ধরমপুর পূর্বপাড়ায় সিদ্দিকিয়া দরবার শরীফের ভক্ত মুরিদগণের আয়োজনে পবিত্র শবে মেরাজ উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার রাতে বগুড়া শহরের ১৭নং ওয়ার্ডের ধরমপুর পূর্বপাড়া রাস্তা সংলগ্ন এলাকায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুর।

মাহফিলে আলহাজ্ব বুলু সরদারের সভাপতিত্বে এবং ধরমপুর কবরস্থান কমিটির উপদেষ্টা শফিকুল ইসলামের সহ-সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সুজন প্রামাণিক।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সাধারণ সম্পাদক নূরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিন ইসলাম, রনি খলিফা, গোলাম রসুল, সাজু সরদার, মিল্লাত হোসেন, সেলিম ডলার, আব্দুল মাবুদ ও জহুরুল ইসলাম।

‎মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন ফরহাদ হোসাইন সিদ্দিকী, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন ওয়াসিফ সাকলাইন সিদ্দিকী এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. সাদিক সিদ্দিক। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় শবে মেরাজ উপলক্ষে সিদ্দিকিয়া দরবার শরীফের দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬