বগুড়ায় চানাচুর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২৫৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়া সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় দুটি চানাচুর কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে “মাহী চানাচুর” ও “রুচি ফুড” কারখানায় দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেল, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, বিএসটিআইসহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন এবং মোড়কে ভুয়া তথ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী “মাহী চানাচুর” ও “রুচি ফুড”কে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনিরাপদ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












