০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খেজুর সদৃশ প্যাকেটে ৬,৯৫০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

খেজুর সদৃশ প্যাকেটে ৬,৯৫০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ১

‎স্টাফ রিপোর্টার,

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।
‎পুলিশ সূত্রে জানা যায়, ০১ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ০০:৪০ থেকে ০১:৪০ ঘটিকার মধ্যে শিবগঞ্জ থানাধীন ভরিয়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে হাসি-খুশি স্টোরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদিবা ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩) একটি যাত্রীবাহী কোচের G-3 সিটে বসা টিকিটবিহীন যাত্রীর দেহ তল্লাশি করে খেজুর সদৃশ প্যাকেটে মোড়ানো কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তিনটি জিপারযুক্ত প্যাকেটে মোট ৬,৯৫০ পিস ইয়াবা (ওজন ৬৯৫ গ্রাম) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নকিয়া বাটন মোবাইল ফোন। এ ঘটনায় শ্রী শংকর চন্দ্র রায় (৫৭), পিতা—মৃত রমেশ চন্দ্র, সাং—শিংজানি, থানা—গোবিন্দগঞ্জ, জেলা—গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খেজুর সদৃশ প্যাকেটে ৬,৯৫০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ১

আপডেট সময় ০৬:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬