০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোট চাইলেন রেজাউল করিম বাদশা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

আসন্ন বগুড়া-৬ (সদর) উপনির্বাচন সামনে রেখে বগুড়া শহরের ডালপট্টি এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ প্রচারণায় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎সুজিত জয়সয়ালের সভাপতিত্বে আয়োজিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

‎প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক এসএম রিপন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, শহর যুবদলের সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, কুটির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র সদস্য সুজিত জয়সয়াল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আইনুল শেখ এবং ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বায়তুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎গণসংযোগকালে রেজাউল করিম বাদশা বলেন, “বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি মানেই উন্নয়ন, আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।” তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে ব্যাপক ভোটে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

‎এসময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, তরুণ সমাজ সবসময় দেশের গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কাজ করে। তিনি তরুণদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎অন্যদিকে শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

‎গণসংযোগ শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোট চাইলেন রেজাউল করিম বাদশা

আপডেট সময় ০৫:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬