০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন: শেরপুরে ‘মডার্ন ব্রেড এন্ড বিস্কুট’ কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার,

বগুড়া জেলার শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকায় অবস্থিত ‘মডার্ন ব্রেড এন্ড বিস্কুট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ও বেকারি খাদ্য উৎপাদনের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার যৌথ উদ্যোগে কারখানাটিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিংকালে কর্তৃপক্ষ দেখতে পায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাদ্যের মোড়কে মিথ্যা তথ্য প্রদান, বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই খাদ্য উৎপাদন, অপরিষ্কার মেঝেতে প্রস্তুত খাদ্য সংরক্ষণ ও মোড়কজাতকরণসহ ভাঙা ও ময়লাযুক্ত ডিম ব্যবহার করে শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল—যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এসব অপরাধে ‘মডার্ন ব্রেড এন্ড বিস্কুট’ কারখানাকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
যৌথ মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদি হাসান।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নমুনা সংগ্রহ সহকারী জনাব মোঃ শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ আব্দুল কাদের এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন: শেরপুরে ‘মডার্ন ব্রেড এন্ড বিস্কুট’ কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০২:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬