০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রহিম গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার,

‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

‎শুক্রবার উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফের বাড়ির সামনে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাবিল পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯) তল্লাশি করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাসটির G-3 সিটে বসা টিকিটবিহীন যাত্রী রহিম মিয়ার দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন ফোন উদ্ধার করেন। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত রহিম মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ শামছুল হকের ছেলে বলে জানা গেছে।

‎এ ঘটনায় শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রহিম গ্রেফতার

আপডেট সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬